রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় চার জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ও দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় এবং কানসাট এলাকায় সড়ক দূর্ঘটনা দুটি ঘটে বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান নিশ্চিত করেছেন।

ভোরের দূর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে ট্রাকের হেলপার আবুল হায়াত এবং সাদিকুল ইসলামের ছেলে ট্রাকের শ্রমিক হাবিবুর রহমান। অন্যদিকে দুপুরের দূর্ঘটনায় নিহতরা হলেন- একই উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রæত গতিতে থাকা মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মুসলিমপুর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে বৃষ্টির মধ্যে শিবগঞ্জের কানসাট এলাকায় মহাসড়কে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আসাদ। এ সময় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়া জাবেরকে স্থানীয়দের সহযোগীতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান জাবের।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, পৃথক সড়ক দূর্ঘটনায় উদ্ধার হায়াত, হাবিবুর, আসাদ ও জাবেরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category