রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট প্রস্তুতি উপলক্ষে লোহাগাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী,লোহাগাড়া :

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় সুখছড়ী উচ্চ বিদ্যালয় ও গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কলাউজান সুখছড়ী গৌর সুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।
সমাজকর্মী ইয়াছিন উদ্দিন ও আজিজুল হকের উদ্যোগে আয়োজিত খেলায় সুখছড়ী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে জয় পায় গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইয়াছিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাস্টার আমিনুল হক, গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল জব্বার ও সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম। এ সময় সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু ইউসুফ,মোহাম্মদ রফিক, আব্দুল কাদের, আতিকুল হক, মোহাম্মদ পারভেজ, ফরিদুল আলম, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, কলাউজান সুখছড়ি গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদিউল আলম, জব্বার, জুয়েল, কাদের, আনোয়ার, ইমরান, তরুণ সমাজসেবক আরিফুল ইসলাম বাবর, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা ও নাজমুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সুখছড়ি গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় মোহাম্মদ রিয়াদ।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category