মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া “

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

 

মোঃ মানিক মিয়া,

স্টাফ রিপোর্টার,

সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেএী বেগম খালেদা জিয়া আজ ৩০ শে ডিসেম্বর (রোজ মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

দীর্ঘ চার দশকের ও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধীকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি ছিলেন আপোষহীন এক নেতৃত্বের প্রতীক।তার জীবন ছিল সাহস, ত্যাগ ও অবিচলতার উজ্জ্বল দৃষ্টান্ত।

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাকে একাধিক বার কারাগারে যেতে হয়েছে। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থতা নিয়ে ও রাজপথ রাজনীতিতে অবিচল থেকেছেন।

২৩ নভেম্বর ২০২৫ তারিখে তিনি গুরুতর অসুস্থ হয়েরাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬ টায় ইন্তেকাল করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে সর্বস্তরের মানুষ তার অবদান স্মরণ করেছে গভীর শ্রদ্ধা ও ভালবাসায়।আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, দলীয় নেতা কর্মী,ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category