শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৩ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

মোঃ আব্দুল আজিজ ইসলাম,

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।

কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রামে।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে এক যুবক চুরি করতে এলাকায় প্রবেশ করেছে—এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর না দিয়ে উত্তেজিত জনতা নিজেরাই আইন হাতে তুলে নেয়। তারা ওই যুবককে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশের প্রচলিত আইনে কাউকে অপরাধী সন্দেহে আটক করলে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করার নিয়ম থাকলেও এই ঘটনায় তা অনুসরণ করা হয়নি। ফলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা একটি গুরুতর আইনবহির্ভূত ও অপরাধমূলক কাজ বলে মনে করছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,
নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category