শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

উৎসবমুখর পরিবেশে কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ Time View

মেহেদী হাসান সোহেল :

কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গীতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক শিক্ষক দেবদাস বর।
নান্দনিক সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশে সারাদিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সুধাংশু কুমার গায়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সুধাংশু কুমার গায়েন।
পরিচিতি পর্ব শেষে নবগঠিত অ্যালামনাই এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক এডভোকেট গৌরাঙ্গ বসু। দীর্ঘ আলোচনা শেষে বিভিন্ন সংযোজন ও সংমার্জনের মাধ্যমে গঠনতন্ত্রটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
এরপর অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের সন্তোষ ও প্রশংসা অর্জন করে।
দ্বিতীয় পর্বে অ্যালামনাই এসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় সংগঠনের বিশিষ্ট অ্যালামনাই সদস্য ও উপদেষ্টাগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—
উপদেষ্টা দেবদাস বর, সাবেক প্রোকৌশলী রবীন্দ্রনাথ গায়েন, অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, অধ্যক্ষ ড. রসময় কীর্ত্তনীয়া, পরিচালক ড. তপন বাগচী, কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, শিক্ষক বিপুল কুমার গায়েন, অধ্যক্ষ মৃণাল গায়েন, সহকারী অধ্যাপক বিপুল কুমার কীর্ত্তনীয়া, শিক্ষক নন্দলাল গায়েন, নন্দলাল গায়েনসহ অন্যান্য বিশিষ্ট অ্যালামনাই সদস্যবৃন্দ।
গঠনতন্ত্র বিষয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন উপদেষ্টা রবীন্দ্রনাথ গায়েন, শিক্ষক অভিজিৎ বর, সহ-সভাপতি অনন্ত সন্ন্যাসী, সহ-সভাপতি লালচাঁদ গাইন, অ্যালামনাই সদস্য সজল বিশ্বাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি মিলনমেলা, স্মৃতিচারণা ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে অ্যালামনাই ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category