মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় আমিরাবাদ মঙ্গলনগর কালি মন্দির পরিদর্শন করছেন চট্টগ্রাম-১৫ সংসদ শাহাজাহান চৌধুরী রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩২১ Time View

ভোরবেলা খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাচ্ছেন? আপনি হয়তো জানেন না, এই সাধারণ অভ্যাসটাই আপনার শরীরের জন্য হতে পারে স্বাস্থ্যের চাবিকাঠি। দামে সস্তা, কিন্তু গুণে ভরপুর এই ছোলা শুধুই পেট ভরায় না, বরং আপনার শরীরের প্রতিটি অঙ্গে কাজ করে নীরবে।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে কাঁচা ছোলা খাওয়া একটি ‘সুপার হেলদি হ্যাবিট’। বিশেষ করে ভেজানো ছোলা খেলে পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় এবং তা সহজে হজম হয়।

চলুন জেনে নিই, কেন সকালে কাঁচা ছোলা খাওয়া আপনার শরীরের জন্য এত উপকারী-

ওজন কমাতে সহায়ক:

ছোলায় রয়েছে প্রচুর ফাইবার ও প্রোটিন, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। এতে ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য সকালে কাঁচা ছোলা হতে পারে এক কার্যকর সঙ্গী।

রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখে:

ছোলায় থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে রক্তে গ্লুকোজ ছাড়ে, ফলে শর্করার লেভেল হঠাৎ করে বাড়ে না। টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে এটি দারুণ কার্যকর।

চুলের যত্নে উপকারী:

কাঁচা ছোলায় রয়েছে ভিটামিন A, B6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, যা চুলের গোড়া শক্ত করে, চুলের আগা ফাটা এবং অকালপক্কতা রোধ করে। নিয়মিত খেলে চুল হয় ঘন, মজবুত ও ঝলমলে।

রক্তচাপ ও কোলেস্টেরল কমায়:

ছোলায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তনালীর দেয়ালকে সুস্থ রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টও ভালো থাকে। ছোলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।

হিমোগ্লোবিন বাড়ায়, রক্তশূন্যতা রোধ করে:

আয়রনে ভরপুর কাঁচা ছোলা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এটি অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক এবং গর্ভবতী নারীদের জন্যও এটি উপকারী একটি প্রাকৃতিক খাবার।

ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না:

ছোলায় থাকা ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা ও ফাইন লাইনস কমাতে সাহায্য করে। নিয়মিত ছোলা খেলে ত্বক হয় তরতাজা, উজ্জ্বল ও প্রাণবন্ত।

প্রাকৃতিক শক্তি আর সুস্থতার সহজ উৎস:

কাঁচা ছোলা কোনো বিলাসবহুল খাবার নয়। কিন্তু এটি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে শরীর ও মন- দুটোই থাকবে সতেজ। এক মুঠো ছোলায় পাওয়া যাবে প্রাকৃতিক প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজের মিশ্রণ, যা আপনাকে রাখবে দিনভর সক্রিয়।

সকালের শুরুটা যদি হয় ভেজানো কাঁচা ছোলায়, তাহলে সেটা শুধু পেট নয়- সারা দিনের শক্তি ও সুস্থতার বিনিয়োগ হিসেবেও ধরা যায়। তাই আজ থেকেই এই ছোট্ট, উপকারী অভ্যাসটা গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category