শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

দৈনিক ‘মাদারীপুর সংবাদ’-এর সম্পাদক ইয়াকুব খান শিশির আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

বাতেনুজ্জামান জুয়েল

দৈনিক ‘মাদারীপুর সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির আর নেই।
তিনি আজ ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম ইয়াকুব খান শিশির দীর্ঘদিন শিক্ষা ও সাংবাদিকতা অঙ্গনে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করে গেছেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। একইসঙ্গে একজন সাহসী ও প্রগতিশীল সাংবাদিক হিসেবে স্থানীয় গণমাধ্যমে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক সমাজ, শিক্ষক মহল, রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশবাংলা সংবাদ পরিবার সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category