শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

আহমদ বিলাল খান,রাঙামাটি।

“দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে সচেতনতামূলক আলোচনা ও প্রচারণা পরিচালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

তিনি উপস্থিত ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জুমার খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে জনগণকে গণভোটের গুরুত্ব বোঝাবেন, গণভোট প্রদানে উৎসাহিত করবেন এবং যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তি থেকে মানুষকে দূরে রাখবেন।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বাস করে, আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সচেতন, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ গণভোট বাস্তবায়ন সম্ভব হবে।

সভায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। তাঁরা গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category