শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী প্রচার অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, ভাটি বাংলার প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় মোহনগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের পাবই গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
জনসভায় লুৎফুজ্জামান বাবর বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ভাটি বাংলার উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মোহনগঞ্জকে একটি উন্নত ও আধুনিক উপজেলায় রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের পাশে থেকেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলজুড়ে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই প্রচারাভিযানের অংশ হিসেবে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category