বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

মোহনগঞ্জে দশ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি সোহেল রানা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন॥ মোহনগঞ্জ (নেত্রকোনা ) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার উত্তর দৌলতপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ- ধর্মপাশা সড়ক থেকে আজ ২৮ জানুয়ারি/২৬ বুধবার সকাল ৭ ঘটিকায় দশ হাজার ২২০ পিস ইয়াবাসহ সোহেল রানা(২২) নামক এক মাদক কারবারি কে আটক করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদক কারবারি সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি শক্তিশালী দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্হান নেয়। সকাল ৭ ঘটিকায় ধর্মপাশা উপজেলা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় তাকে আটক করা হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক।পরে থাকে কোর্টে চালান করা হবে।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে ‌অভিযান অব্যাহত থাকবে। এ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category