মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

দক্ষ নাগরিক গড়ে তুলছে রাঙামাটি আইটি স্কুল — হাবীব আজম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

আহমদ বিলাল খান :

শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত জ্ঞানেই নয়, শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাঙামাটি আইটি স্কুল—এমন মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাঙামাটি ডিসি বাংলো সংলগ্ন পলওয়েল পার্কে রাঙামাটি আইটি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আইটি শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রম তাদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। রাঙামাটি আইটি স্কুল সেই লক্ষ্যেই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক উরফিতা তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. হাবীব আজম ফিতা কেটে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দঘন চড়ুইভাতি। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

পুরো আয়োজনজুড়ে শিশুদের হাসি-আনন্দ ও প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category