বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

কাপ্তাই উন্নয়নে তিন প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় এম এ বাসার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

আহমদ বিলাল খান : রাঙামাটি জেলা প্রতিনিধি।

কাপ্তাই উপজেলায় প্রায় ১০ হাজার মানুষের স্থায়ী বসবাস নিশ্চিত করতে নতুন মৌজা গঠন, কাপ্তাই লেকের মাছ সাশ্রয়ী দামে সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ বাসার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ট্রাক প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী প্রচারণাকালে এম এ বাসার বলেন, কাপ্তাই উপজেলায় বিপুল সংখ্যক মানুষের বসবাস থাকলেও অনেকেই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন না। তিনি নির্বাচিত হলে প্রায় ১০ হাজার মানুষের জন্য নতুন মৌজা গঠন করা হবে এবং ভূমিহীন ও অসহায় পরিবারের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

তিনি আরও বলেন, কাপ্তাই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা বিদ্যুৎ ঘাটতি। এ সমস্যা সমাধানে কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে স্থানীয় বাসিন্দারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে পারেন।

এ সময় এম এ বাসার কাপ্তাই লেকের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের অন্যতম বৃহৎ এই লেকের মাছ স্থানীয় জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করা হবে। এতে একদিকে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে জেলেদের জীবনমান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পথসভা ও গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সমর্থন কামনা করেন এবং কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category