মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনে আনন্দঘন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ Time View

বাতেনুজ্জামান জুয়েল,
শহীদ সরদার সাজাহান শিশু নিকেতনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক বাতেনুজ্জামান জুয়েল, মাহবুবুর রহমান, আল মামুনুর রশীদসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, খেলা ও নানা আনন্দঘন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দঘন মুহূর্তে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
পরবর্তী পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে তোলে। শিশুদের সাবলীল পরিবেশনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বুলবুল। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা বাড়ায়।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সফল ও সুশৃঙ্খল এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category