সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরের নুরপুরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে লিবিয়া ফেরত প্রবাসী কৃষক মো. ফকরুল মিয়া সংবাদ সম্মেলন করেছেন।
(১১ মার্চ, বুধবার) দুপুরে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ফকরুল মিয়া জানান, ২০২৩ সালের আগস্টে তিনি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে একই এলাকার মনছুর শিকদার ১৬ লাখ টাকার চুক্তিতে তাকে ইতালিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কিন্তু মনছুর শিকদার দীর্ঘ ১৮ মাস ধরে তাকে লিবিয়ায় নিদারুণ কষ্টে আটকে রাখেন। পরে অনেক কষ্টে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ফকরুল মিয়া বলেন, “আমাকে লিবিয়ায় আটকে রাখার পাশাপাশি খাবার ও পানীয়ের যথাযথ ব্যবস্থা করা হয়নি। এখন আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমার টাকা ফেরত দেওয়া হোক। আমার স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি।”
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.