মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজৈর উপজেলা ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা জীবন বোস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভবেন সরকার, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা অশোক বিশ্বাস, গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মীরন বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলরতন সরকার, সাংগঠনিক সম্পাদক বাবলু সরকার, সহ-সভাপতি কাওসার শেখ, বিএনপি নেতা অসীম সরকার, হরি, নিউটন বসু, প্রদীপ হালদার, যশোমন্ত গায়েন, মোহিনী বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ ও তিতিক্ষা স্বীকার করে কাজ করেছেন, তারাই প্রকৃত কর্মী। দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।” তিনি আরও বলেন, “দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারীদের কোনো স্থান নেই। সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে।”
নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.