মোঃ রাজু, জেলা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীর চারঘাট উপজেলায় মাদ্রাসার জমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ভায়া লক্ষীপুর মাদ্রাসার জমিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, মাদ্রাসার জমিতে অবৈধভাবে পুকুর খনন করে সেখানকার মাটি বিক্রি করা হচ্ছিল। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
এ সময় মাটি অপসারণের সুযোগ না থাকায় ব্যবহৃত ২টি এক্সকাভেটর (ভেকু) মেশিন অকেজো করে দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.