মোঃ মিজানুর রহমান (নন্দন)
মোহনগঞ্জ (নেত্রকোনা )প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ রাকিবের(২৪) বিরুদ্ধে।
রাকিব ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের নায়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
গতকাল বুধবার মোহনগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ও সি হাফিজুল ইসলাম হারুন নিশ্চিত করেছেন।
অভিযোগে প্রকাশ, গত তিন বছর ধরে একই এলাকায় বসবাসকারী অভিযোগ কারীনি রাকিবের সাথে প্রেম করে আসছিল। কিন্তু অভিযোগকারীনির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর সম্পর্কে ভাটা পড়ে। কিন্তু রাকিব মোবাইল ফোনে আবারো যোগাযোগের মাধ্যমে সে পালিয়ে না আসলে আত্মহত্যা করার হুমকি দিয়ে মেয়েটিকে পালিয়ে নিয়ে এসে তার নিজ বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণকরে এবং বিয়ের আশ্বাসে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়।এরপরও অনেকবার ধর্ষণ করে এবং এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে রাকিব তাকে ভয়ভীতি দেখিয়ে বড়ি খাইয়ে গর্ভপাত করে।
গর্ভপাতের পর থেকে সে যোগাযোগ বন্ধ করে দেয়।মোবাইল ফোন বন্ধ করে দিয়ে অন্যত্র সরে পড়ে।
এদিকে এ ঘটনার পর মেয়েটির স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে রাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সম্ভব হয়নি। মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.