মোঃ রাজু, জেলা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাদকসেবন ও অনলাইন জুয়ায় আসক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ব্যবসা, মাদকসেবন ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.