লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত যুবককে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হাটকোলা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সুরেস কান্তি দাশ ( ২৫ ) । তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান , মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে জড়িয়ে ধরে কাপড় ছিড়ে ফেলার চেষ্টা করে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত যুবককে আটক করে রশিদ দিয়ে বেঁধে রাখে।পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ছেলেটার সম্পর্কে বিস্তারিত জনা যায়নি।
এবিষয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান , ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়হাতিয়ায় এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছে । তাকে থানায় জিজ্ঞাসবাদ করা হচ্ছে । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.