মাহামুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আওয়াল ফকিরের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজৈর থানার মোড়স্থ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠনের সহ-সভাপতি আরিফুজ্জামান বেগ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী শেখ, শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, কার্যনির্বাহী কমিটির সদস্য বাচ্চু শেখ ও নাজমুল কবিরসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মাহফিলটি পরিচালনা করেন মাওলানা এমাম হোসেন। দোয়া ও মোনাজাতে সাংবাদিক আওয়াল ফকিরের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের সকল সদস্যের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং সকল মৃত আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.