মেহেদী হাসান সোহেল
মাদারীপুরের রাজৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।
সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহফুজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব সাগর সাহা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজৈর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জনাব আবুল হাসান খান।
এ সময় রাজৈর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.