দেলোয়ার হোসেন রশিদী।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।
রোববার ( ১৮ অক্টোবর ) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পুজা মন্ডপে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শনের সময় ওসি মোহাম্মদ আবদুল্লাহ হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি শিক্ষাবিদ সুমন মজুমদার হিরু, তনু দাশ গুপ্ত, পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি
দয়াল কৃঞ্চ দাশ, পদুয়া বাসুদেব মন্দিরের সভাপতি শানু ধর, সাধারণ সম্পাদক তমাল কৃঞ্চ দাশ, পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দির পূজা কমিটির টুন্টু দাশ, সেক্রেটারি রাজিব দাশ, অর্থ সম্পাদক রিপন দাশসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.