দেলোয়ার হোসেন রশিদী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পদুয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রণজয় মিত্র।মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি,পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে সহযোগিতার আশ্বাস দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় রণজয় মিত্র বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে হবে।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.