মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন এবং অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে পরিবহনের সুযোগ না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত মোট ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে জানানো হয়েছে, অবৈধ খনন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুর্গাপুর থানা-এ নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানটি পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ১১, ১২ ও ১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.