দেলোয়ার হোসেন রশিদী, উপজেলা প্রতিনিধি লোহাগাড়া ( চট্টগ্রাম ) চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর পদুয়া সওদাগর পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল আলম পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আব্দুল জমিতে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রাস্তায় উঠার সময় দ্রুতগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টর সজোরে আঘাত করে। পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, সংর্ঘষের খবর পেয়ে লাশটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.