জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বুধবার (৫ আগস্ট) দুপুর ১১ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেন তিনি। পরে ইশমামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.