দেলোয়ার হোসেন রশিদী লোহাগাড়া (চট্টগ্রাম)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার মাশাবি রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়ন-অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.