দেলোয়ার হোসেন রশিদি
চট্টগ্রাম।
জুলাই আগস্টের ফ্যাসিস্ট বিরুদ্ধী আন্দোলনে আহত নিহতদের কিছুতেই অসমা্মানিত করা যাবেনা। এবং তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে মর্যদায় আসীন রাখতে হবে। আজ যাঁরা যে উদ্দেশ্যে শহীদ হয়েছিল দেশের অবস্থা দেখে মনে হচ্ছে পুরনো কার্যকলাপে আবারও চলে আসতেছে তা এদেশের তৌহিদী জনতা মেনে নেবেনা।
গেলো ৬ ই আগস্ট বৃহস্পতিবার রাত সাতটায় লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন হাসপাতাল বিভাগের আয়োজিত জুলাই শহীদ, উপজেলা জামায়াত সেক্রেটারি মরহুম মাওলানা আবুল কালামের স্মরণে দোয়া আলোচনা সভা বক্তারা এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক ও হাসপাতাল বিভাগের সভাপতি মাওলানা আঃনঃমঃ শোয়াইবুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মুনির আহমেদ।
হাসপাতাল বিভাগের সভাপতি মোঃ শাহ্ পরানে অনুষ্ঠান পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ছামি উদ্দীন, জাহাঙ্গীর আলম, বদরুদ্দোজা সহ অনেকেই।
বক্তারা জুলাই যোদ্ধাদের বীরত্বের প্রতি সম্মান এবং শহীদের পরিবার কে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা ও সহায়তার দাবি জানান।
অনুষ্ঠানে জুলাই আগস্টের সকল আহত নিহতদের জন্য উপজেলা সাধারণ সম্পাদক মরহম আবদুল কালাম রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.