দেলোয়ার হোসেন রশিদী চট্টগ্রাম
লোহাগাড়ায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার মডার্ন কমিউনিটি সেন্টারের মাঠে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস.এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,সাজ্জাদুর রহমান,সালাহউদ্দিন চৌধুরী সোহেল,ফৌজুল কবির ফজলু। আলোচনা সভায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.