চট্টগ্রাম প্রতিনিধি :
মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। একজন পরিচ্ছন্ন ও দক্ষ সরকারি কর্মকর্তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি গত ১৫ আগস্ট, শনিবার বিকাল ৫টায় ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে "মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এই সম্মাননা প্রদান করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, রাষ্ট্রীয় একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আহসান উল্লাহ, উপাচার্য ও ট্রেজারার, ইবাইস ইউনিভার্সিটি, পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ-দৌলা, সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা এ টি এম মমতাজুল করিম।
আরিফ হোসেন চট্টগ্রামের আনোয়ারার শিলাইগড়া ৬ নং বারখাইনের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তিনি ১৯৯৩ সাল হতে সরকারি চাকরিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ে জনসেবার পাশাপাশি তার নিজ এলাকায় জনসেবামূলক কাছে সহযোগিতা করেন। আরিফ হোসেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.