এস এম সাখাওয়াত জামিল দোলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
ভারতীয় নেশার সিরাপের এক বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় সিরাপের এই চালান জব্দ করে ৫৯ বিজিবি। বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অধিনায়ক জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল বুধবার দিবাগত গভীর রাত ১টায় বৃহস্পতিবার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে দুই কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহিন ১ লক্ষ ৫৬ হাজার ৮ শত টাকা মূল্যের ১৯৬ বোতল ভারতীয় নেশা জাতীয় এস্কাপ সিরাপ জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরী আরো জানান, জব্দকৃত নেশার সিরাপ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হযেছে এবং সীমান্তে যে কোন মাদক বিরোধী ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.