মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঝলমলিয়া বাজার থেকে নুরুল ইসলাম নুর (পিতা—মোন্তাজ আলী, ঠিকানা—ঝলমলিয়া বাজার) নামে এক মাদক বিক্রেতা এবং খুঁটিপাড়া থেকে জব্বার আলী (পিতা—আব্দুল গফুর, ঠিকানা—খুঁটিপাড়া) নামে এক মাদকসেবীকে আটক করা হয়
আটককৃত দুজনের মধ্যে একজনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।”
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.