মাহামুদুল হাসান রনি
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে পীরের বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে রাখা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
আসাদ আনসারী আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।
আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারা এবং কী কারণে প্রাইভেটকারটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.