বাতেনুজ্জামান জুয়েল :
মাদারিপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী জাহান্দার আলী মিয়া আজ সন্ধ্যায় রাজৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
রাজৈর মডেল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদকসহ উপদেষ্টা খোন্দকার আব্দুল মতিন, অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, উপদেষ্টা এফ আর মামুন এবং মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দেবেন।
তিনি বলেন, মানুষের দৈনন্দিন সমস্যা কমাতে তিনি কাজ করতে চান।
তিনি আরও জানান, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা, চিকিৎসাসেবা সহজ করা এবং যুবকদের জন্য কাজের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
শেষে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চান।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.