সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ মিজানুর রহমান নন্দন
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া-গাগলাজুর সড়ক আজ উন্নয়নের প্রতিশ্রুতির নয়, বরং চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার নির্মম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২৮ কোটি টাকার প্রকল্প—কাগজে উন্নয়ন, বাস্তবে দুর্ভোগ।
কুমিল্লাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস হাসান বিল্ডার্স লিমিটেড ২০২৪ সালের ৩ জুলাই কাজ শুরু করে নির্ধারিত সময় ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও তা ব্যর্থ হয়। এরপর একাধিক দফায় সময় বৃদ্ধি—প্রথমে জানুয়ারি ২০২৬, এখন আবার জুন ২০২৬ পর্যন্ত সময় চাওয়া—এ যেন ব্যর্থতার ধারাবাহিক বৈধতা দেওয়া।
প্রশ্ন হচ্ছে—এই দীর্ঘসূত্রিতার দায় কার? ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতা, নাকি সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা? কোটি কোটি টাকার প্রকল্পে এমন উদাসীনতা কি মেনে নেওয়া যায়?
বাস্তব চিত্র আরও ভয়াবহ। সড়কের বেহাল অবস্থার কারণে হাওরাঞ্চলের লাখো মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোগীদের হাসপাতালে নিতে হচ্ছে হাতে ঠেলা ভ্যানে—যা আধুনিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। অভিযোগ রয়েছে, সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।
কাদা, গর্ত আর ভাঙাচোরা পথে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানবাহন চলাচল বন্ধপ্রায়, পায়ে হাঁটাও ঝুঁকিপূর্ণ। এ যেন একটি জনপদকে পরিকল্পিতভাবে অবহেলার অন্ধকারে ঠেলে দেওয়ার চিত্র।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়—একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। এই নীরবতা কি দায় এড়ানোর কৌশল, নাকি অদৃশ্য কোনো স্বার্থের প্রতিফলন?
এ অবস্থায় এলাকার মানুষ দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের কাছে।
আর বিলম্ব নয়—এই সড়কের কাজ দ্রুত সম্পন্ন করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। অন্যথায় এই অবহেলা কেবল উন্নয়ন ব্যর্থতার নয়, মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category