শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শুধু তুমি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫৩ Time View

বাতেনুজ্জামান জুয়েল

আমি এক অদ্ভুত অসুখে ভুগি—
যার কোনো নাম নেই চিকিৎসাবিজ্ঞানে,
কোনো ব্যাখ্যা নেই মনোবিজ্ঞানে;
তবু সে অসুখ আমাকে প্রতিদিন গ্রাস করে—
তার নাম শুধু “তুমি”।
চোখ মেললেই দেখি—
জলের ঢেউয়ে তোমার প্রতিচ্ছবি,
খালের জলে ভেসে ওঠে তোমার ছায়া,
বিলের নীরবতায় শুনি তোমার নিঃশ্বাস।
হাটের কোলাহলে তুমি,
হাসপাতালের নিঃশব্দতায় তুমি,
বাজারের ভিড়ে হারানো প্রতিটি মুখে তুমি—
আকাশের চাঁদে তুমি,
তারার মৃদু আলোয় তুমি।
বইয়ের পাতায় তুমি,
খাতার অক্ষরে তুমি,
প্রশ্নপত্রের প্রতিটি লাইনে তুমি—
রাতের অন্ধকারে তুমি,
দিনের আলোয় তুমি,
সকাল-সন্ধ্যার প্রতিটি ক্ষণে
শুধু তুমি।
চোখ বন্ধ করলেও তুমি,
স্বপ্নে তুমি, জাগরণে তুমি—
আমি কি তবে হারিয়ে গেছি,
নাকি তোমাতেই বিলীন হয়েছি?
ঝড়ে তুমি, তুফানে তুমি,
অনাবৃষ্টির শুষ্কতায় তুমি,
অতিবৃষ্টির প্লাবনে তুমি—
ভূমিকম্পের কাঁপনে তুমি,
অগ্নিগিরির জ্বালায় তুমি,
পিপাসা ও তৃপ্তির মাঝেও তুমি।
এই কী ব্যাধি—
যেখানে আমার অস্তিত্ব মুছে গিয়ে
শুধু তোমারই বিস্তার?
তাই আর আরোগ্য চাই না,
এই অসুখেই ডুবে থাকতে চাই—
কারণ এই ব্যাধির ভেতরেই
আমি খুঁজে পাই
আমার জীবনের একমাত্র সত্য—
আমি আছি,
কারণ
আমার ভেতর
শুধু তুমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category