বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শুভ বিজয়া: বিসর্জনে প্রতিমা, হৃদয়ে জাগুক সম্প্রীতির চিরন্তন আলো পঞ্চগড়ে সরকারি গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরুদ্ধে, জব্দ ৩০ হাজার টাকার গাছ লোহাগাড়ার পদুয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রণজয় মিত্র হলোখানার উন্নয়নে জনসেবার প্রত্যয়ে রেজাউল করিম রেজা লোহাগাড়ায় আমিরাবাদ মঙ্গলনগর কালি মন্দির পরিদর্শন করছেন চট্টগ্রাম-১৫ সংসদ শাহাজাহান চৌধুরী রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা

কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবার প্রত্যাশা—ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে গড়ে উঠুক সম্প্রীতির বাংলাদেশ।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category