রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View

মেহেদী হাসান সোহেল

মাদারীপুরের রাজৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।
সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহফুজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা জনাব সাগর সাহা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজৈর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জনাব আবুল হাসান খান।
এ সময় রাজৈর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category