শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

রাজৈরে প্রবাসীকে মারপিট ও ২৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন:

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

 মেহেদি হাসান সোহেল

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দি গ্রামে মিনা অটোরাইস মিলস নির্মাণ কাজে বাধা দিয়ে মরিশাস প্রবাসী আসাদুল মিনার কাছে ২৫ লক্ষ টাকা চাঁদাবির অভিযোগ একই এলাকার মোকলেস মিনা,বর্তমান মেম্বার ৮নং ওয়ার্ড পিতা- আব্দুর রহমান মিনা, মোতালেব মিনা, মাহাবুর মিনা, রাঙ্গু মিনা, সম্রাট মিনা, উভয় পিতা- জামাল মিনা, সামাদ মিনা, পিতা- আব্দুর রহমান মিনা, গ্রাম- তাতিকান্দা, রাজৈর, মাদারীপুর এছাড়া অজ্ঞাত নামা আরো ৪/৫ জন এর বিরুদ্ধে।

আজ ০২ ডিসেম্বর মঙ্গলবার ১২ ঘটিকার সময় মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী আসাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রবাসী আসাদুল মিনা বলেন,তাতিকান্দা ২নং ব্রীজের দক্ষিন পাশে ২৮ নং নাগরদি মৌজায় তিনটি দলিল মূলে ৩৫ শতাংশ জমি ক্রয় করি এবং মিউটেশন করে চারিদিকে ইটের বাউনন্ডারি নির্মাণ করে দখলকার অবস্থায় আছি। গত ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার আমি আমার জমিতে মিনা অটো রাইস মিলস নির্মান কাজ শুরু করলে একই এলাকার বর্তমান মেম্বার মোকলেস মিনা, মোতালেব মিনা, মাহাবুর মিনা, রাঙ্গু মিনা,সম্রাট মিনাসহ অজ্ঞাত নামা ৪/৫ জন তারা নির্মাণ কাজে বাধা দিয়ে নগদ পচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি না মানায় প্রান নাশের হুমকি দিয়ে আমাকে মারধর করে আমার কাছে থাকা নগদ বিশ হাজার পাচঁশত টাকা নিয়ে যায়। এ ঘটনায়

আমি মাদারীপুর কোর্টে মামলা দায়ের করেছি।

মামলা করার পর থেকে তারা মামলাটি তুলে নেওয়ার জন্য আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এবিষয়ে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

2 responses to “রাজৈরে প্রবাসীকে মারপিট ও ২৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন:”

  1. Md. Nazmul Huda says:

    এদের মতো হায়েনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাহসী সাংবাদিকতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    ভবিষ্যতেও এমন সাহসী সাংবাদিকতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category