বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

ভাষা শহিদদের ত্যাগ আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার রাঙ্গামাটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

আহমদ বিলাল খান,রাঙামাটি জেলা প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবসে অমর একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়। আমাদের দায়িত্ব তাদের স্মৃতি সংরক্ষণ করা, ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং নতুন প্রজন্মে ভাষা ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করা।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটির শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক।

পুলিশ সুপার বলেন, শহিদ মিনার এলাকায় সকল স্তরের মানুষ যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারেন, তা নিশ্চিত করতে আমরা রাঙামাটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করেছি। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক, আর তাদের স্মৃতি আমাদের প্রেরণা।

পুলিশ সুপার আরও বলেন, ভাষা শহীদদের ত্যাগ আমাদের জন্য চিরন্তন শিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই চেতনা নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। এই আয়োজন শুধু শহীদদের প্রতি সম্মানই প্রদর্শন করে না, এটি সামাজিক সংহতি ও স্থানীয় জনগণের মধ্যে একাত্মবোধ জাগ্রত করার একটি অনন্য উদাহরণ।

শহিদ দিবসের অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। উপস্থিত মানুষরা ফুল অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে ভাষা শহিদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি সকলের জন্য নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category