সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View
  1. মেহেদি হাসান সোহেল

বিএনপি’র  চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় বিএমএসএফ এর রাজৈর থানার মোড় কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আহমেদ আকন, পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস ও রাজৈরের বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক ছাত্র দলের সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।

দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, কার্যনির্বাহী সদস্য নাজমুল শেখ, সাংবাদিক মোহাইমিনুল ও আল আমিন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজৈর উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ফাইজুর রহমান মামুন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category