শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭০ Time View

বাতেনুজ্জামান জুয়েল

গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে আজ শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ, টেকেরহাট, রাজৈর, মাদারিপুর-এ মহান শহিদ দিবস পালিত হয়েছে। ভোরের আলো ফুটতেই প্রতিষ্ঠানের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা নীরবতা পালন করে শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও দেশপ্রেমের এক অনন্য আবহ।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের চেতনা রঙে-তুলিতে ফুটিয়ে তোলে।
অধ্যক্ষ (ভার) হাসিবুল হাসান হাওলাদার তাঁর বাণীতে বলেন, ভাষা শহিদদের ত্যাগ আমাদের জাতীয় জীবনের ভিত্তি। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের শ্লোগান “নারী শিক্ষা সম্প্রসারিত হোক” ধারণ করে দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category