শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কোটা ও বৈষম্যের মাধ্যমে বাঙালিদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে : হাবীব আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

আহমদ বিলাল খান

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বি‌শিষ্টজন সংবর্ধনা, ‌পি‌সি‌সি‌পি’র ৫ম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ও মহান বিজয় দিবস উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

হাবীব আজম বলেন, সরকার বাঙালিদের সর্বদিক দিয়ে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। এককভাবে উপজাতিদের কোটা সুবিধা দিয়ে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাঙালিরা মেধা ও কোটা প্রথার কারণে বঞ্চিত হচ্ছে।

 

তিনি আরও বলেন, কোটায় পড়াশোনা করে তারা চাকরিতেও কোটা পেয়ে সর্বত্র সুযোগ-সুবিধা ভোগ করছে, যার ফলে বাঙালিরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি এই পরিস্থিতিকে পরিকল্পিত বৈষম্য হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের নীতির কারণে পাহাড়ে সামাজিক ভারসাম্য ও ন্যায্যতা ক্ষুণ্ন হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আলম খান। সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুর হাসান।

বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category