মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

মাদারীপুরের বাহাদুরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

আসিফ মাতুব্বর,স্টাফ রিপোর্টার

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিবাজার এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।

ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমির জনাব মাওলানা মোখলেছুর রহমান বলেন, মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মাওলানা সালাউদ্দিন তৈমুর বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যেন সহজেই চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক জনাব মাওলানা ডাক্তার আলমগীর হোসেন বলেন, এলাকায় সাধারণত জ্বর, সর্দি-কাশি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত রোগীরা বেশি আসছেন। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পে আগত রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category