বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

পর্যটন মৌসুমে যানজট ও অবৈধ পার্কিং রোধে রাঙ্গামাটি জেলা পুলিশের ট্যুরিস্ট বাস নিবন্ধন ব্যবস্থা চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

আহমদ বিলাল খান (রাঙ্গামাটি)

পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। ক্রমবর্ধমান পর্যটন চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।

পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নেতৃত্বে চালু হওয়া এ ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

ডিজিটাল নিবন্ধনে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ, যানজট হ্রাস এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category