মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

মোহনগন্জে রোহিঙ্গাদের ভুঁয়া জন্ম সনদ দেওয়ার অভিযোগে যুবক কারাগারে।চেয়ারম্যান ও সচিবকে শোকজ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

মোঃ মিজানূর রহমান(নন্দন) মোহনগন্জ (নেত্রকোনা)

প্রতিনিধি। নেত্রকোনার মোহনগন্জে চেয়ারম্যান মেম্বারের ভূঁয়া সীল স্বাক্ষর দিয়ে ১৩ জন রোহিঙ্গাসহ ভুঁয়া জন্ম সনদ দেওয়ার অভিযোগে মওদুদ আহমেদ (শাওন) (৩৫) নামে এক যুবকে পুলিশ গ্রেফতার করে গত বৃহস্পতি বার ২৫ শে ডিসেম্বর ২৫ খ্রীঃ কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
ইউ পি সচিব রাজিব মিয়া বাদী হয়ে তার নামে মোহনগন্জ থানায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা মামলা করেছে বলে ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৪ শে ডিসেম্বর /২৫ বুধবার দুপুরে শাওনকে উপজেলা পরিষদের চত্বরে তার নিজ দোকান থেকে পুলিশ গ্রেফতার করে।
শাওন পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা ও ৭নং ইউ পির উদ্যোক্তা ঝর্না আক্তারের স্বামী।
খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত শাওন ৪/৫ বছর আগে মোহনগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেকনিশিয়ান পদে চাকুরির আবেদন করে। কিন্তু চাকুরি না হলেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের অনলাইনের কাজ শুরু করে শাওন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার টিসিবি কার্ড সংযোজন ও যাচাই বাছাই সংক্রান্ত ও জন্ম মৃত্যু সনদ সংক্রান্ত ওয়েবসাইট ও পাসওয়ার্ড সহ সব তার অধীনে নিয়ে নেন তিনি। ইউএনও অফিসের প্রভাব কাটিয়ে ৭ টি ইউনিয়নের জন্ম মৃত্যু সনদসহ সব কাজ কব্জা করে নেন শাওন।
তারপর চেয়ারম্যান মেম্বারের সীল স্বাক্ষর জাল করে অবৈধ জন্ম সনদের বানিজ্য শুরু করেন তিনি।
এ বিষয়ে ইউ এন ও আমেনা খাতুন বলেন আমি আসার পর সব পাসওয়ার্ড শাওনের কাছ থেকে নিয়েছি। বাহিরের জেলার ১৩ জন নাগরিককে এখানকার জন্ম সনদ দেওয়ার বিষয়টি জানার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মামলা করা হয়েছে। পুলিশি তদন্তে সব বেরিয়ে আসবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জয় পাল বলেন ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে সোপর্দ করলে আদালত রিমান্ড না দিয়ে কারাগারে প্রেরণ করেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন জেলার বাহিরের ১৩ জন নাগরিককে এখানকার জন্ম সনদ প্রদান করা হয়েছে ধারনা করা হচ্ছে তারা রোহিঙ্গা হবে। আশা করছি তদন্তে সব বেরিয়ে আসবে।
আরো জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭ নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃএমরান মিয়া ও সচিব রাজিব মিয়াকে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

শাওনের অবৈধ বানিজ্যের বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী মহল জানান ৭ টি ইউনিয়নের উদ্যোক্তা/কম্পিউটার অপারেটরের নিকট জন্মসনদ/ সংশোধনের জন্য গেলে তারা উপজেলার শাওনের কাছে পাঠাত। আর বলত শাওন ছাড়া ইউএনও স্যারের স্বাক্ষর নেওয়া যাবে না।তাই শুধু ৭ নং ইউনিয়ন না ৭ টি ইউনিয়নের উদ্যোক্তা/ কম্পিউটার অপারেটররা শাওনের অবৈধ বানিজ্যের সাথে জড়িত।এবিষয়ে তারা তদন্ত দাবী করেন।
এছাড়া প্রশাসনের নাকের ডগায় অবৈধ বানিজ্য করে শাওন আজ কোটি পতি।
জেলা প্রশাসক জনাব সাইফুর রহমান জানান বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আর কোথাও যেন এরকম ঘটনা না ঘটে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category