শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গামাটির পাহাড়ে পাহাড়ে শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

হমদ বিলাল খান (রাঙ্গামাটি) 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর এই চলে যাওয়ায় সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও নেমে এসেছে গভীর শোক।

খবরটি ছড়িয়ে পড়তেই রাঙ্গামাটির হাজী ধনমিয়া পাহাড় এলাকায় নীরবতা ও বিষণ্নতা দেখা যায়। অনেকেই মসজিদে এসে দোয়া করেন, কেউ কেউ স্মরণ করেন দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার কথা। পাহাড়ি এই জনপদেও মানুষ তাঁকে একজন সাহসী ও দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবেই মনে রাখছেন।

হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল জলিল শোক প্রকাশ করে বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চাই।”

পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাজী ধনমিয়া পাহাড় অঞ্চলের মসজিদ ও ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। অনেকেই মনে করছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের অবসান ঘটেছে। পাহাড়ি জনপদের মানুষের মুখে মুখে আজ শোকের কথা, স্মৃতির কথা আর দোয়ার আহ্বান—যেন নীরব পাহাড়ও এই বিদায়ের ভার বয়ে বেড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category