বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

সামাজিক উদ্যোগ ছাড়া মাদক ও অপরাধ থেকে তরুণদের রক্ষা সম্ভব নয় -হাবীব আজম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

আহমদ বিলাল খান

মাদক, সন্ত্রাস ও অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে এসব অন্ধকার পথ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ প্রয়োজন। এমন মন্তব্য করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকাল ৩টায় রাঙামাটি সরকারি কলেজের নিচের মাঠে আয়োজিত ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবীব আজম বলেন, যুবসমাজ সঠিক পথে না থাকলে সমাজ ঝুঁকির মুখে পড়ে। মাদক ও অপরাধ একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই তরুণদের ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ জীবনের দিকে ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে নিয়মিত এমন উদ্যোগ প্রয়োজন, যাতে তারা বিপথগামী হওয়া থেকে রক্ষা পায় এবং সমাজের সম্পদে পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহসভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, আয়োজনে ২২টি দল অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ।
টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category