মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

রাজৈরে বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ Time View

সুজন হোসেন রিফাত, মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১) মারা গেছেন। সোহান রাজৈর উপজেলার বৌলগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও অটোবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিম সঙ্গে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সোহান ও আলিম গুরুতর আহত হন। ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দারা এই দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহান মা.রা যান। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বাকি জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category