মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View

আহমদ বিলাল খান

তিনি ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক। কারাবরণ ও অসুস্থতার মাঝেও কখনো ন্যায় ও সত্যের পথ থেকে সরে যাননি। এমন বক্তব্যের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাঙ্গামাটি শহরের পশ্চিম ওমদা মিয়া পাহাড় এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।

তাঁরা আরও বলেন, একজন মমতাময়ী মায়ের মতো তিনি সবসময় জনগণের পাশে ছিলেন। তাঁর আদর্শ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে। তাঁর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল সালাম বাবলু, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, রাঙ্গামাটি জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, রাঙ্গামাটি শ্রমিক দলের পৌর দপ্তর সম্পাদক মাহবুব আলম, যুবদলের সদস্য মোঃ ইউনুস, ৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিন, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য আবির ইসলাম মোমিন, সদস্য মোহাম্মদ টিপু, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুবায়ের আনোয়ার, রাঙ্গামাটি জেলা যুবদলের সদস্য ওমর ফারুক প্রমুখ।

মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা মোনাজাতে করেন খান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category